স্টাফ রিপোর্টার : দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উবায়দুল্লাহ বাদলকে সভাপতি ও নিউ নেশনের কামরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) দু-বছর মেয়াদী (২০২২-২০২৪) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ধর্মীয় বিটে কর্মরত রিপোর্টারদের এ সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনে সবার সম্মতিতে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
আরআরএফে’র বিদায়ী সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সংগঠনের গত দুই বছরের কর্মকাণ্ড তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু ও অর্থ সম্পাদক রকিবুল হক তাদের প্রতিবেদন উপস্থাপন করেন।
দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের সবার সম্মতিতে নতুন কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাশিদুল হাসান (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আকবর হোসেন (বাংলা ট্রিবিউন), অর্থ সম্পাদক শাহ আলম নূর (এশিয়ান এজ), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক বাহরাম খান (সমকাল)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়াদিগন্ত), শামসুল ইসলাম (ইনকিলাব), মহসীনুল করিম লেবু (অবজারভার), মিয়া হোসেন (দৈনিক সংগ্রাম), রকিবুল হক (আলোকিত বাংলাদেশ) ও নিয়াজ মাখদুম (বাংলাভিশন)।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments