উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর-বানারীপাড়া বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক হৃদয় আহম্মেদকে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। উল্লেখ্য ষরযন্ত্রকারী, চিহ্নিত ভূমিদস্যু, একাধিক মামলার আসামি সার্জেন পরিচয়দানকারী হুমকিদাতা মোঃ সুলতান হাওলাদারকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উজিরপুরের সাংবাদিক এবং সুধী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হুমকিদাতা সুলতানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়াও অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা না হলে লাগাতার কর্মসুচির হুশিয়ারী দেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। মানববন্ধনে অংশগ্রহন করেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, শিক্ষক শংকর মজুমদার, উজিরপুর-বানারীপাড়া উপজেলার বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ আলম ফকিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments