মোংলা থেকে মো. নূর আলমঃ জীববৈচিত্র’র আধার সুন্দরবনকে ১৯৯২ সালে ইউনেস্কো রামসার সাইট অর্থ্যাৎ জলাভূমি হিসেবে ঘোষণা করেছে। দখল এবং দূষণে জলাভূমি গুলি আজ বিপর্যস্ত। তাই সুন্দরবনসহ দেশের সকল জলাভূমি রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের অসাধু কর্মকর্তা এবং ভূমি দস্যুদের তান্ডবে সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলের জলাভূমির আয়তন কমে যাচ্ছে। এধরণের অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাড়াতে হবে। ২ ফেব্রুয়ারি বুধবার সকালে মোংলার কাপালিরমেট গ্রামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে বিশ্ব জলাভূমি দিবস পালন উপলক্ষে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন।
বুধবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক অসিত সরকার, বাপা নেতা সৈয়দ মিজানুর রহমান, নাজমুল হক, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার রাকেস সানা, মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা আরো বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র, কৃষি, মৎস, পর্যটনসহ নানা ক্ষেত্রের এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। তাই যাদের কারনে জলাভূমির আয়তন হ্রাস পাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বক্তারা জলাভূমির ক্রমাবনতির বিরুদ্দে পদক্ষেপ গ্রহণ এবং জলাভূমিতে উদ্ভিদ ও প্রাণীর প্রতিবেশ ব্যবস্থা সঠিক ভাবে সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র কাছে দাবী জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments