সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষাণ হোন্ডা সেন্টারের আয়োজনে দ্যা গ্র্যান্ড হোন্ডা কেয়ার এন্ড মিট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা কোর্টমাঠ থেকে মোটরসাইকেল র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রীতি ভলিবল ম্যাচ ও রশি টানাটানি অনুষ্ঠিত হয়। সার্ভিসিং সচেতনতা, সেফটি রাইডিং টিপস, ফ্রি বাইক চেকিং, নতুন বাইক ডিসপ্লে করা হয়েছে।
খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক কৃষাণ হোন্ডা সেন্টারের স্বত্বাধিকারী মোঃ আব্দুল মন্নাফ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার সার্ভিস নেওয়াজ শরীফ, এরিয়া ইনচার্জ সার্ভিস মোঃ রাকিব হোসাইন, এরিয়া ইনচার্জ সেলস মোঃ সাকিব হুসাইন, কৃষাণ হোন্ডা সার্ভিস সেন্টারের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments