পাশের হার ৬৮.৪৫, ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন
এম এইচ নাহিদ: প্রকাশ হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)-২০২৫ সালের ফলাফল। এবারো ফলাফলের শীর্ষে রয়েছেন মেয়েরা। পাশের হার, জিপিএ-৫ সহ সকল ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে রয়েছেন। তাদের সাফল্যের এ ধারাবাহিকতা অটুট রেখেছেন বিগত ১১ বছর ধরে। তবে সার্বিক ফলাফল বিশ্লেষণে এ বছর পাশের হার ও জিপিএ-৫ দু’টোই কমেছে। কমেছে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৯টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষাবোর্ডগুলো আলাদা আলাদাভাবে এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা করেন।
এগিয়ে রাজশাহী, তলানিতে বরিশাল
এ বছর শিক্ষাবোর্ডগুলোর মধ্যে ফলাফলে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড,পাশের হার ৭৭.৬৩ শতাংশ। ফলাফল তালিকায় তলানিতে বরিশাল শিক্ষাবোর্ড, পাশের হার ৫৬.৩৮ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের পাশের হার ৬৭.৫১ শতাংশ, যশোর ৭৩.৬৯, চট্টগ্রাম ৭২.০৭, সিলেট ৬৮.৫৭, দিনাজপুর ৬৭.০৩, কুমিল্লা ৬৩.৬০ এবং ময়মনসিংহ ৫৮.২২ শতাংশ। মাদ্রাসা শিক্ষাবোর্ডের পাশের হার ৬৮.০৯ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডের এ হার ৭৩.৬৩ শতাংশ।
কমেছে পাশের হার ও জিপিএ-৫
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩.০৪ শতাংশ। পাশের হার কমেছে ১৫ শতাংশ। অন্যদিকে ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এ বছর পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষারর্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন। এ বছর ৯টি শিক্ষাবোর্ডে মোট ফেল করেছেন ৬ লাখ ৬৬০ জন।
পাশের হার ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা
২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হারে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছেন। মেয়েদের পাশের হার ৭১.০৩ শতাংশ, ছেলেদের পাশের হার ৬৫.৮৮ শতাংশ। জিপিএ-৫ এর ক্ষেত্রেও এগিয়ে মেয়েরা। মোট ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী জিপিএ-৫, ছাত্ররা জিপিএ-৫ পেয়েছেন ৬৫ হাজার ৪১৬ জন। অন্যদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা কম। এবার ছেলেরা ফেল করেছে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন, মেয়েরা ফেল করেছে ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
কমেছে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা
গত বছরের চেয়ে এ বছর শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে প্রায় ২ হাজার। ২০২৫ সালের ফলাফলে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮ টি, এবার তা কমে হয়েছে মাত্র ৯৮৪টি। কমেছে ১ হাজার ৯৮৪টি। অন্যদিকে এবার ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করতে পারে নাই। এ সংখ্যাও বেড়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৫১ টি। গত বছরের চেয়ে এবার আরো ৮৩টি প্রতিষ্ঠান শূন্য পাশের তালিকায় বেশি যুক্ত হয়েছে। এবার ফলাফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments