অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলের নেতৃত্বে মিছিল

প্রকাশ : 12 Dec 2023
অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলের নেতৃত্বে মিছিল

স্টাফ রিপোটার: নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে মিছিল করেছে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকালে মিছিলটি শান্তিনগর বেইলী রোড থেকে শুরু হয়ে মৌচাক মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম নোমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আক্তার হোসেন, করিম প্রধান রনি, সহ সাধারন সম্পাদক আজিজুল হক জিয়ন, সোলায়মান কবির আরিফ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সহসভাপতি সৈয়দ মন্জুরুল হক, আলী উদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সম্পর্কিত খবর

;