পিরোজপুর অফিস : উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও কার্যকর বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এস এম আল আমিন। সভাপতি এস. এম. আলামিন বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির কার্যকর প্ল্যাটফর্ম, যা মামলা জট কমিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। সভা পরিচালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন। বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে সহজ, সাশ্রয়ী ও দ্রুত বিচারপ্রাপ্তি সম্ভব হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের সক্রিয় ভূমিকা কার্যক্রমকে আরও গতিশীল করবে। সভায় বিভিন্ন ইউনিয়নের সচিব, গ্রাম আদালতের সদস্য ও সিভিল সোসাইটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments