বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১২ জুলাই বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. মোসাদ্দেক খান, নবীন শিক্ষার্থীদের পক্ষে পাপড়ি রহমান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে শামিম বিন জাহিদ।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, জ্ঞান-বিজ্ঞান চর্চায় ভারতীয় উপমহাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বিশে^র খ্যাতনামা বিজ্ঞানী ও মহামানবদের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁরা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন ও কষ্ট সহ্য করে জ্ঞান সাধনার মাধ্যমে বিজ্ঞান ও সভ্যতার অগ্রগতিতে অসাধারণ অবদান রেখে গেছেন। বিজ্ঞানের অগ্রগতির ধারা ও সভ্যতার বিকাশে এসব বিজ্ঞানী ও মহামানবদের জীবন ও অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলে পরিবার, সমাজ, দেশ, সভ্যতা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments