স্টাফ রিপোটার: ঢাকা ৭ আসনে সরকার দলীয় প্রার্থী নির্বাচনী আচার-আচরণ কিছুই মানছেন না অভিযোগ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে। সরকার মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে বিশাল বিশাল রঙ্গিন তোরণ করছেন, বড় বড় ফেস্টুন এবং বড় আকৃতির রঙ্গিন পোষ্টারে এলাকা ছেয়ে ফেলেছে। বিভিন্ন ক্লাব এবং অস্থায়ী ক্যাম্পে বিকট শব্দে একটি প্রার্থীর পক্ষে মাইক বাজানো হচ্ছে।
রবিবার সন্ধ্যায় পুরান ঢাকার নাজিরা বাজারে এক নির্বাচনী জনসভায় তিনি এসব অভিযোগ করেন। এরআগে দিনব্যাপী আমলীগোলা, আজিমপুর কাঁচাবাজার, লালবাগ রোড, আগা সাদেক রোড, আগামসী লেন, আবুল হাসনাত রোড, উর্দু রোড, পাকিস্তান মাঠ, নাজিমুদ্দিন রোড এবং চকবাজারে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন হাজী মিলন।
নির্বাচনী সভায় হাজী মিলন আরো অভিযোগ করে বলেন, ২৪ নং ওয়ার্ডের ঝুলা পট্টিতে লাঙ্গলের মহিলা সমর্থকরা বাসায় বাসায় ভোটার স্লিপ বিলি করতে গেলে বাধা দেওয়া হয়। হুমকি দেওয়া হয়। বিষয়টি ইসিকে জানালে তারা ফুটেজ চেয়েছে। সরকার সমর্থকরা কি ভিডিও ফুটেজ তুলতে দিবে? যেখানে ভোটার স্লিপই বিলি করতে দেয় না, সেখানে তারা অপরাধ করবে আর আমাদের কর্মীদের তা ভিডিও করতে দিবে! আমাদের সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভূগছে। অভিযোগ জানানোর পরও ইসি কোনো কর্ণপাত করছে না।
গণসংযোগকালে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাজী মিলনের সাথে জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments