ডেস্ক রিপোর্ট: কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবশেষে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, ঈদের পূর্বে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে এখন ইচ্ছেকৃত ভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা হলো যা, ‘তুঘলকি কারবার’। এটা সরকার কথিত তেল বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সাথে গোপন সমন্বয়ের নগ্ন বহি:প্রকাশ। বিবৃতিতে বলা হয়, ক্রমনিতেই দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত। তার উপর ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এর শামিল। পলিটব্যুরোর বিবৃতি বলা হয় এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে মন্ত্রিরা দুনিয়াব্যপী বাজার মূল্য বৃদ্ধির গল্প শোনাচ্ছেন। এটা জনগণকে প্রতারনা করা ছাড়া কিছু নয়। এটা স্পষ্ট যে, বাজার সিন্ডিকেটের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। বিবৃতিতে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার দাবী জানান হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments