পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাঘায় মাংস বিক্রি করার দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে মাংস ব্যবসায়ী মামুন হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে আড়ানী হাটে এই ঘটনা ঘটে। মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
জানা যায়,মামুন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্রের ছেলে খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন। দু’জনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে জখম করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে খোকনের কর্মচারি আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন,মামুন ও খোকন পরস্পর মামাতো ফুফাতো ভাই। এক সাথে তারা মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন।
শনিবার (২০ জানুয়ারি) তারা দু’জন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতিকেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে শতশত মানুষের সামনে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে খোকন।
এ বিষয়ে মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, তারা ব্যবসা আলাদা করার পর থেকে খোকন বিভিন্ন সময়ে মামুনকে হুমকি দিয়ে আসছিল। আমাকে বিষয়টি কয়েকদিন আগে অবগত করেছিল মামুন।
যেহেতু আমরা পরস্পর মামাত ফুফাত ভাই এ নিয়ে উভয়কে দ্বন্দ্ব না করার জন্য নিষেধ করেছিলাম। তারপরও এমন ঘটনা ঘটিয়েছে খোকন। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে খোকন পলাতক রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments