স্টাফ রিপোর্টার : ডেমরা থানাধীন ইউনিট আওয়ামী সম্মেলনের প্রায় ২ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন দায়িত্ব প্রাপ্ত নেতারা।
আজ বৃহস্পতিবার রাত ৭ টায় ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ মহানগর দক্ষিন আওয়ামী লীগের কার্যালয়ে এই কমিটি ডেমরা থানা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এস কে বাদল,সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলী প্রমূখ।
ডেমরা থানাধীন ৬ টি ওয়ার্ডে ৩১ টি ইউনিটের কমিটি করা হয়েছে। এতে মোট নেতা হয়েছেন ১১৪৭ জন।
এ সময় নেতারা বলেন, এই কমিটি আগামী দিয়ে বিএনপি জামায়াতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে রাজপথ ও নিজ নিজ এলাকায় ভূমিকা পালন করবে।
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, সম্মেলনের মধ্য দিয়ে থানা-ওয়ার্ডের কমিটি ভেঙে দেওয়া হলেও নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আগের কমিটি দায়িত্ব পালন করবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments