মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল্লাহ্-আল-রিপন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৭তম শৃঙ্খলা বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) শিক্ষার্থী আব্দুল আলীম এবং গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (২য় বর্ষ, ১ম সেমিস্টার) শিক্ষার্থী সজিব হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত এক সেমিস্টার বহিষ্কারকাল শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরবর্তী ব্যাচের সঙ্গে পুনরায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments