চট্টগ্রাম অফিস: আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র উদ্যোগে শুক্রবার ১৬ ডিসেম্বর বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন ও বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে "বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠী'র নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সাংবাদিক অধীর বড়ুয়া,
কবি ও সাহিত্যিক সুজন সাজু, সাংবাদিক এসএম নাঈম উদ্দিন, সাংবাদিক ইয়াসিন চৌধুরী মিন্টু, শিল্পী গোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, শিক্ষক মাহফুজ রকি, প্রকৌশলী মোঃ খোরশেদ আলম চৌধুরী, মোঃ আব্দুল হামিদ কাশেম, মোঃ নুরুল আমিন, মোহাম্মদ কাশেম
প্রমুখ। বিজ্ঞপ্তি
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments