সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ প্রেসক্লাব জামালপুরের জ্যেষ্ঠ যুগ্ম- সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর কার্যকরী সদস্য, দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে বাদ এশা শহরের শহীদ হারুন সড়ক প্রেসক্লাব জামালপুরের কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক।
সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, মিলন ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। মিলন ভাই প্রথমত সাংবাদিকতার পেশাই ছিল না। আমার সাথে যখন ওনার প্রথম পরিচয় হয়, তখন তিনি ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তখন আমি ময়মনসিংহ হাসপাতালে শিশু বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখি। মিলন ভাই বলতেন আমার আরেকটা পরিচয় আছে। আমি রাজনীতিও করি, চাকরিও করি। আমার সাথে ওনার ভালো একটা সম্পর্ক ছিল। আজ মিলন ভাই আমাদের মাঝে নেই। আমি ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের কার্যকরী সদস্য প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেরুল্লাহ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, কোষাধ্যক্ষ সাগর ফরাজি, কার্যকরী সদস্য আরিফ আকন্দ, সাংবাদিক তানভীর আহাম্মেদ হীরা প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহীদ হারুন সড়ক বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. রফিকুল ইসলাম।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ১৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গেইটপাড় এলাকায় তাহার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments