ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে মঙ্গলবার গভীর রাতে তার দ্বীপ রাষ্ট্রে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন। ২২৭৪/১০ নম্বরের একটি গেজেট বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি বলেছেন যে তিনি জরুরি শাসন অধ্যাদেশ প্রত্যাহার করেছেন যা নিরাপত্তা বাহিনীকে দেশে যে কোনও অশান্তি রোধ করার জন্য ব্যাপক ক্ষমতা দিয়েছিল।
রাষ্ট্রপতি রাজাপাকসে গত ১ এপ্রিল দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদের মধ্যে ওই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। হাজার হাজার মানুষ রাষ্ট্রপতির বাসভবনের বাইরে জড়ো হয়ে তার পদত্যাগ দাবি ও বিক্ষোভ করেন।
দেশটির সরকার দ্বীপ জুড়ে কারফিউ জারি করে। কারফিউ এবং জরুরি অবস্থা সত্ত্বেও ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাদের বাড়িঘর ঘিরে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ জানাতে থাকে।
শ্রীলঙ্কায় ক্ষমতাসীন জোট ২২৫ সদস্যের সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং অন্তত ৪০ জনেরও বেশি এমপি ক্ষমতাসীন জোট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments