স্টাফ রিপোর্টার: কর্মবিরতি স্থগিতম করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা । কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করায় বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।
১ ডিসেম্বর সোমবার সকাল থেকে চার দফা দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী কর্মবিরতি শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে যায়, অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। একারনে ঢাকাসহ সারাদেশে সোম ও মঙ্গলবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
চার দফা দাবিতে আগে থেকেই আল্টিমেটাম দিলেও সরকারের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষকরা শ্রেণিক্ষে প্রবেশ করা বন্ধ রাখেন।
আন্দোলনের মুল দাবি
×সহকারি শিক্ষক পদকে সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় আনা
×দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতি, টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন
×শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদায়ন
×২০১৫-পূর্ব বেতন-ভাতা কাঠামোর সমমান পুনর্বহাল
শিক্ষক সংগঠনের নেতারা জানা, প্রশাসনিক পদগুরোতে অসামঞ্জস্য ও বেতন-পদোন্নতিতে বৈষম্য হওয়ায় বহু বছর ধরে সরকরি মাধ্যমিক শিক্ষকরা অবহেলিত। সমাধানের কোনো ইঙ্গিত না পেয়ে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments