ডেস্ক রিপোর্ট : ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও বিগত ৫০ বছরের নদী ভাঙন থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাকে রক্ষার জন্য দোয়া এবং পবিত্র কোরান শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্ম,আর এখন তিনি নিজেই একটা ইতিহাস।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সভাপতিত্বে দোয়া ও পবিত্র কোরান শরিফ বিতরণ অনুষ্ঠানে নাঈম রাজ্জাক এমপি, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আবদুল্লাহ মো. হাসান, সুরেশ্বর দরবার শরিফের পীর সাহেব সৈয়দ শাহনূর কামাল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন জায়গা থেকে আগত ইমামগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments