মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন বনবিভাগের সদস্যরা। ৮ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খড়মা কাটাখালি গ্রামের মোঃ রুহুল আমিন এর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
রুহুল আমিন বলেন, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বনবিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি ধরে নিয়ে যায়।’ তিনি আরো বলেন, খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাসও খেয়ে ফেলে এই অজগরটি। পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের খড়মা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে অজগর সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দিলে সেখান থেকে সাপটি উদ্ধার করি আমরা। উদ্ধার হওয়া অজগরটি আমরা সুন্দরবনের গহীনে অবমুক্ত করি। লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে যেয়ে থাকতে পারে সাপটি। কোন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে আমাদেরকে খবর দিলে আমরা সেটিকে উদ্ধার করে তার সঠিক নিরাপদ আবাসে ফিরে দিবো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments