স্টাফ রিপোর্টার: ২০ রমজানের মধ্যে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দাবিতে এবং অব্যাহত নারী শিশু ধর্ষণ নির্যাতন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার ১৫ মার্চ, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।
সমাবেশে সভাপত্বিত করেন মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম এর সদস্য মনজুর আলম মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমূখ।
সমাবেশে মোর্চার নেতৃবৃন্দ বলেন, একদিকে ধর্মীয় উম্মাদনা ও উস্কানির ভিত্তিতে মবের মুল্লুক কায়েম করেছে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী আর, সরকারও তাতে মৌন থেকে পরোক্ষ মদদ দেয়াসহ সভা-সমাবেশের উপর দমন-নির্যাতন চালিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের মত করে পুলিশি শাসন কায়েমসহ জনগণের কণ্ঠরোধের পথ অবলম্বন করছে। অন্যদিকে, পতিত ফ্যাসিস্টরাও নানাভাবে পরিস্থিতি ঘোলা করতে নেমেছে। চুরি-ডাকাতি-ছিনতাই-রাহাজানী-নৈরাজ্যসহ জনজীবনে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরী হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র ক্ষমতায় থাকায় ইউনুস সরকারকেই এসবের দায়-দায়িত্ব নিতে হবে। অথচ, এসব মোকাবেলায় জনগণের ঐক্য ও গণপ্রতিরোধে সহযোগিতা করাসহ ধর্মান্ধ ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করায় সকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। অভ্যুত্থানের দাবী অনুযায়ী পতিত আওয়ামী ফ্যাসিস্টদের বিচার ও রাজনৈতিক অধিকার বাতিল করার উদ্যোগ নিচ্ছে না। বিপরীতে ফ্যাসিবাদী শক্তিগুলোর পুনর্বাসনের সুযোগ উম্মুক্ত রাখতে ’৭১ এর গণহত্যার দোসর হিসেবে জামাতের রাজনৈতিক অধিকার বাতিলের ঐতিহাসিক গণদাবী বাস্তবায়নেও সরকার নিশ্চুপ। আবার, সরকারের মালিকদের পক্ষে অবস্থান ও উদাসীনতার কারনে গার্মেন্টের অর্ধলক্ষাধিক শ্রমিকরা এখনও অনিশ্চয়তায়, শ্রমিকরা প্রতিদিনই বেতন মজুরীর দাবীতে রাস্তায় আন্দোলন করছেন।
নেতৃবৃন্দ সমাবেশ থেকে শ্রমিকদের উপর নির্যাতনের পথ পরিহার করে ২০ রোজার মধ্যে সকল পাওনা পরিশোধের দাবী তুলে ধরেন। সারাদেশে অব্যাহত নারী শিশু নির্যাতনে যুক্তদের অবিলম্বে গ্রেফতার ও বিচারে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সিন্ডিকেট ভেঙ্গে দেয়া, দায়ীদের গ্রেফতার করাসহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে কার্যকর উদ্যোগ নেয়ার দাবী করেন।
সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাব এর সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments