সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেট নগরীর কুমারগাঁওয়ে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৭টার দিকে জালালাবাদ ক্যন্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পুড়ে যাওয়া বাসের মালিক ও সিলেট সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে দুজন লোক এসে প্রথমে বাসটির গ্লাস ভাংচুর করে। পরে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের অনেকগুলো সিট পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্হল পরিদর্শন করেন, সিলেট মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো: খালেদ মামুন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যে বা যারা এঘটনা ঘটিয়েছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments