জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্র ও আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করতে পারে বলে জানিয়েছে সেনাসদর। তবে এ ধরনের যেকোনো পদক্ষেপ সেনাবাহিনীর নির্ধারিত ‘রুলস অব এনগেজমেন্ট’ অনুসরণ করেই নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালনকালে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও সংযম বজায় রেখে কাজ করবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং জনগণের জানমাল রক্ষার প্রয়োজনে সীমিত আকারে শক্তি প্রয়োগ করা হতে পারে।
তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments