স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, নতুন করে আমাদের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটল ধরে, তাহলে পুনরায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে।
তিনি বলেন, আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, সে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা কোনভাবেই সফল হতে দেয়া যাবে না।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ ব্যাংক দখল, ঘাট, বাস টার্মিনাল দখল, এ সমস্ত অবান্তর বিষয়গুলো উত্থাপন করে আমরা ভুল করছি। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরিচালনা করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
সম্মেলনে মোস্তফা জামাল হায়দার আরো বলেন, বিগত জুলাই আগস্টের মহান সংগ্রাম আজও ফুরিয়ে যায়নি।
স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা এখনো বিচরণ করছে এবং বিভিন্ন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই আমি মনে করি, জুলাই আগস্টের চাইতেও জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন আরো বেশি প্রয়োজন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments