সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শহীদের জীবনাবসান

প্রকাশ : 17 Jun 2024
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শহীদের জীবনাবসান

ডেস্ক রিপোর্ট: ওয়ার্কার্স পার্টির সাবেক সাবেক নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল্লাহ শহীদের জীবনাবসান।  আজ ১৮ জুন রাত ১টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও ১ ছেলে রেখে গেছেন। 


কমরেড শহীদুল্লাহ শহীদ আজীবন এদেশের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন। আজ তার মরদেহ ঠাকুরগাঁও পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।  গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে ।

কমরেড শহীদুল্লাহ শহীদের মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত খবর

;