জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছে ১৪ দল

প্রকাশ : 29 Jul 2024
জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছে ১৪ দল

স্টাফ রিপোর্টার: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে একমত হয়েছে কেন্দ্রীয় ১৪ দল। আ সোমবার রাতে গণভবনে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেথ হাসিনার সভাপতিতেত্বে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকেদের একথঅ জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নিমূর্ল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতিভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয়।

বৈঠকে ১৪ দলের সমন্বয়কারী আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলিপ বড়ুয়া, মজিবুল বাশার মাইজভান্ডারীসহ জোটের নেতার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;