স্টাফ রিপোটার: আজ সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকার হোটেল ঢাকা শেরাটন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ এর ওয়েব সাইট উদ্বোধন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইফতার ও ডিনার এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অব পার্টি ডানা এস ওল্ডস, ডেপুটি চিফ অব পার্টি লেজলী রিচার্ড, ইউএসএআইডির পলিটিক্যাল এডভাইজার লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর আব্দুল আলম, ডিরেক্টর লিপিকা বিশ্বাস, শাম্মী লইয়া ইসলাম। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার এমপি, জহির উদ্দিন জহির, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি, রওশন আরা মান্নান এমপি, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, এইচএম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোঃ গোলাম মোহাম্মদ রাজু, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, মোঃ হেলাল উদ্দিন, মাখন সরকার, আনোয়ার হোসেন তোতা, ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সাবেক ছাত্র নেতা শামীম আহমেদ রিজভী, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মোঃ আল মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতীয় ছাত্র সমাজ এর নেতৃবৃন্দের মধ্যে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments