ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ উদার ও সহিঞ্চু সমাজ গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, আইনজীবী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত বিষয়ে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে তারা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
বক্তারা আরও বলেন, এই দেশে সুরের চর্চা শুরু হয়েছিল সুর সম্রাট আলাউদ্দিন খানের হাত ধরে। সেই ঐতিহ্য ধরে রাখতে হলে কোমলমতি শিশুদের মননশীলতার বিকাশে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষা অপরিহার্য।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি এডভোকেট আবদুন নুরের সভাপতিত্বে ও ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, উদীচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা আহমেদ হোসেন, সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর সভাপতি মানবর্ধন পাল, সহ সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য একাডেমির জামিলুর রহমান, আইনজীবী অসীম কুমার বর্দ্ধন, সুলতাল সঙ্গীত নিকেতন এর কর্ণধার দেবাশীষ দেবু, জেলা খেলাঘর এর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কবির কলম সভাপতি হুমায়ুন কবির, সোনালী সকাল এর বশির আহমেদ ও তাওসিদ আলম তাজিম প্রমুখ।
বক্তারা অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানান।
উলেøখ্য, গত ২৮ আগস্ট সরকার প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রেখে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের বিরোধিতার মুখে সরকার পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments