তালা প্রতিনিধি; সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের সরদারপাড়াস্থ একটি পুকুর হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন এস আই সোলাইমান হোসেন ও এস,আই ইমন হাসান। তালা থানা পুলিশ সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে উপজেলার কৃষ্ণকাটি গ্রামের মোস্তাম আলী সরদার ( মাস্টার) এর ঝোর এলাকার রাস্তার পাশের মৎস্য চাষের পুকুর হতে অজ্ঞাত ব্যক্তি ( ৬৫) এর মৃত দেহ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার হতে লোকটিকে কৃষ্ণকাটি ও রথখোলা বাজারে ঘুরতে দেখা যায়। আজ সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে কোন এক সময় অজ্ঞাত লোকটি ঘটনাস্থলের পুকুরে মই দিয়ে নামার সময় পানিতে পড়ে গিয়ে মই এর মধ্যে আটকিয়ে পড়ে আর উঠতে না পেরে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে পুলিশের ধারনা।। তালা থানার এস আই সোলাইমান হোসেন জানান মই দিয়ে পুকুর নামার সময় পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পারায় অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এখন ও লাশের পরিচয় জানা যায়নি। ফিঙ্গার প্রিন্ট নেয়া হইছে।বিশেষজ্ঞ দিয়ে পরিক্ষা করে পরিচয় জানার চেষ্টা করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments