স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকার সবার বাক, ব্যক্তি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করি এই সরকার প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে দ্রুততম সময়ে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে সমর্থ হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। আমরা সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়ন ও অগ্রগতির সাফল্য নিয়ে গণমানুষের দুয়ারে যাবো। দেশের মানুষ এখনো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর সাফল্য মনে রেখেছে। দেশের মানুষ বিশ্বাস করে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জাতীয় পার্টি সবার জন্য নিরাপদ। আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি।
আজ বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে ২ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া,উপদেষ্টা ড. নূরুল আজহার শামীম, মাতলুব হোসেন লিয়ন,ভাইস-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব শামীম আহমেদ রিজভী, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,মোঃ হুমায়ুন খান, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, দফতর সম্পাদক২ এম এ রাজ্জাক খান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন আহমেদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দীন ইসলাম শেখ, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইসারুহুল্লা আসিফ, যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ শান্ত, কেন্দ্রীয় নেতা শামসুল হুদা মিয়া, শেখ সারোয়ার, হুমায়ূন কবির শাওন, আব্দুল হামিদ,লোকমান ভূঁইয়া রাজু, মোঃ আলমগীর হোসেন, এড. আবু ওয়াহাব, জাহিদুল ইসলাম, সোলায়মান সামি, জহিরুল ইসলাম জহির,নূরুজ্জামান, নাজমুল হাসান রেজা, পারভেজ সাজ্জাদ চৌধুরী,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা মোড়ল জিয়া উর রহমান, আঃ রহিম, কাজী মোঃ জামাল উদ্দিন, ড .মাওঃ মোঃ গোলাম কিবরিয়া, আরিফ আলী, কেএম শাহরিয়ার।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments