স্টাফ রিপোটার: শ্রমিকদের বকেয়া বেতন ও আইনগত পাওনা পরিশোধে দুই বার চুক্তি ভঙ্গের প্রতিবাদে ঢাকার শ্রম ভবনে লাগাতার অবস্থানের দশম দিনে আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে মহাসড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যলয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
শ্রম ভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির শুরুতেই বিপুল সংখ্যক পুলিশ বাধা প্রদান করে। এসময় পুলিশি বাধা উপেক্ষা করে শ্রমিকদের মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব অতিক্রম করে কদমফুল ফোয়ারার সামনে গেলে দ্বিতীয় দফা পুলিশ বাধা দেয়। শ্রমিকরা সেখানেই সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, স্টাইলক্রাফট লিমিটেড এবং ইয়ং ওয়ান লিমিটেড কারখানা দুটি ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে নানাভাবে বেতন ভাতা এবং ঈদ বোনাস না দিয়ে শ্রমিকদের বঞ্চিত করছে। যার ফলে উক্ত কারখানার ৪২৪৩ জন শ্রমিক-কর্মচারী আজ এক চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments