স্টাফ রিপোটার: ডেমোক্রেটিক লীগ (ডি.এল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে জাতির বৃহত্তর স্বার্থে ডেমোক্রেটিক লীগ (ডি.এল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) একীভূত হয়ে একক রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হযেছে।
আজ সোমবার তোপখানা রোডে ডি.এল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির সভাপতিত্বে সভায় অবিভক্ত পিডিপি সাধারন সম্পাদক এহসানুল হক সেলিমসহ সর্বজনাব এডভোকেট মিজান, মতিউর রহমান, খোকন চন্দ্র দাস, মনির হোসেন, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট কামরুল হাই ছোটন, এহসানুল কবির দুলাল, আল—আমিন, সিদ্দিকুর রহমান, মফিজুল করিম, প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, দেশ আজ এক চরম সংকটে। গণতন্ত্রহীন দেশে মানুষের ভোটাধিকার নেই, মানবাধিকার নেই। প্রতিবাদ করলেই নির্যাতন। এ সংকট মুহুর্তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তাই ফ্যাসিবাদী নব্য বাকশালকে মোকাবেলায় ডি.এল ও পিডিপি ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, সাবেক নির্বাচন কমিশনারদের বক্তব্যে আজ স্পষ্ট হয়েছে বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দুটি বৈধ নয়। তাই এ সরকার অবৈধ। তিনি ২০ দলীয় জোটসহ গণতন্ত্রকামী সকল শক্তিকে ঐক্যবন্ধ করে রাজপথে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
সভায় এহসানুল হক সেলিম বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ও ফেরদৌস আহমেদ কোরেশী আমাদের নেতা ছিলেন। জাতীয় লীগ, বাঙলা জাতীয় লীগ, ডিএল, পিডিপি নেতা—কর্মীরা বিভিন্ন অবস্থানে আছেন কিংবা নিন্ত্রিয় আছেন। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে ডিএল—পিডিপিকে ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্ম হওয়ার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে সিদ্ধান্ত দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চলমান আন্দোলনকে বেগবান করবে, গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তির উন্মেষ ঘটাবে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments