বকশীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার কন্যা নাশিদা শাফিয়া বিনতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ (শোকজ) জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১১ জানুয়ারি) জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এই আদেশ জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়, ফেসবুকে গত ৩ জানুয়ারি থেকে জামালপুর-২ আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট এবং প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এসব পোস্ট যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, একজন প্রার্থীর সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫'-এর ৩ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে অভিযুক্ত সুলতান মাহমুদ বাবু এবং তাঁর কন্যা নাশিদা শাফিয়া বিনতকে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আদালতকে জানাতে বলা হয়েছে।
আদালত সূত্র জানায়, কারণ দর্শানো নোটিশটি অতি দ্রুত জারি করে তার প্রতিবেদন আদালতে প্রেরণের জন্য ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও বিচারিক কমিটি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments