উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুরে ছাই। কোটি টাকার ক্ষতি ।১৮ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২ টায় উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রশিদ জানিয়েছেন। অগ্নিকাণ্ডে আবু তালেবের মুদি দোকান, আজিজুলের কাঠের ফার্নিচারের দোকান, ফয়সালের ইজিবাইকের দোকান, ধনু সরদারের থাই গ্লাসের দোকান, আলামিনের মোটরসাইকেলের গ্যারেজ, কবিরের রেন্ট এ কারের দোকান, জাকির শিকদার ও সবুজের মোটরসাইকেলের ওয়ার্কশপ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, রাত ১২টার দিকে শর্ট সার্কিট এর মাধ্যমে কবিরের রেন্ট এ কারের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ওই সময় দোকানগুলোতে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ও গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিস এর দুইটি করে মোট চারটি ইউনিট সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না। তবে কোটি টাকার মালামালের ক্ষতি হতে পারে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি'র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, শিকারপুর বিএনপির আহবায়ক আব্দুর রব মিয়া, বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন স্থানীয় বিএনপি'র সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে। এদিকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌছুলে জয়শ্রী বাজারের পাশ থেকে বয়ে যাওয়া খালটি খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দখলদারদের কবলে পড়ে বর্তমানে খালটি পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে
। যার কারণে আগুন নিভাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল ফায়ার সার্ভিসকে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, দোকান ঘরের মালিক বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন শিকদার, আব্দুল হালিম মাস্টার, লিমন খান সহ অনেকে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments