ইবি প্রতিনিধি: ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। From the river to the sea, Palestine Will be Free স্লোগানকে সামনে রেখে #GlobalStrikeForGaza এর সমর্থনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে; বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু গাজাবাসী নয়, মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সব জায়গায় মানবতার ছবক দিয়ে বেড়ায় আজ তারা মুখে কুলুপ এটে বসে আছে। ফিলিস্তিনের বেলায় আর তার মানবতার ছবক আসে না। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে ওই দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments