ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ শুক্রবার বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে মার্কিন নীতি বিশ্বকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
রাশিয়া পরমাণু ক্ষেত্রে বিপজ্জনক এবং বেপরোয়া বাগ্মিতা ব্যবহার করছে বলে মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে বলা হলে, রাশিয়ার কূটনীতিক বলেন, দেশের রাজনৈতিক বা সামরিক নেতৃত্বের কেউ কখনও এমনভাবে কথা বলেননি।
দূতাবাসের প্রেস সার্ভিস আন্তোনভকে উদ্ধৃত করে জানায়, আন্তোনোভ বলেন, আমরা একটি কাজই করেছি আর তা হলো ওয়াশিংটনকে ক্রমাগত সতর্ক করছি যে যুদ্ধক্ষেত্রে আমাদের দেশের জন্য কৌশলগত পরাজয় নিশ্চিত করার নীতি বিশ্বকে দ্রুত একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ ভূখন্ডে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক হাইব্রিড যুদ্ধ শুরু করেছে।
তিনি বলেন,‘একই সময়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের পুনর্জাগরণে অর্থায়ন করতে বাধ্য করে তাদের ন্যাটো অংশীদারদের কাছ থেকে লাভবান হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প এমনকি শীতল যুদ্ধের সময়ও এই ধরনের অর্থ দেখেনি।’ তার মতে, মস্কোর ইঙ্গিতের কাছে ওয়াশিংটন পুরোপুরি বধির।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments