রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এম. এ.কাদের (৭৫) আর নেই। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বানারীপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার (২২ আগস্ট) বাদ জুমা বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত হয় । এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান,ওসি মোঃ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এদিন বাদ আসর উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিন্দ্রায় শায়িত করা হয়। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments