সিংড়া(নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী সিংড়া উপজেলায় ১২৯০টি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছে, আরো ৩৫৫ টি পরিবার ঘর পাবে। বাংলাদেশের প্রতিটি জনগণের বাসস্থান, চিকিৎসা, খাদ্য সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ঈদ শুধু ধনী শ্রেণীর জন্য নয়, ঈদ সকলের জন্য। ঈদের খুশি ভাগাভাগি করার জন্য জননেত্রী শেখ হাসিনা সিংড়া উপজেলার ৪৫ হাজার ৯৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করেছেন।
শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হুয়াওয়ে এর পক্ষ থেকে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা ১৩ বছর আগে অঙ্গীকার করেছিলাম সুখ-দুঃখ ভাগ করার।
আমরা আপনাদের সুখে সুখি, দুঃখে দুঃখি হয়ে সেবা করে যাবো। বন্যা, করোনা, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোনো বিপদে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পাশে থেকেছি। বিগত দুই বছরে পৌরসভার প্রায় ২৫ হাজার পরিবারসহ উপজেলার ৭৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৫০ লাখের অধিক টাকার ত্রাণ পৌঁছে দিয়েছি। ১২ লক্ষাধিক টাকা উপজেলা প্রশাসনের কাছে দিয়েছিল সেগুলো স্বচ্ছতার মধ্য দিয়ে পৌঁছে দিয়েছি।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মি. জর্জ লিন, উপজেলা আ'লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments