পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :
রাজশাহীতে বেগুনে ভিতর হেরোইন পাঁচারকালে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব। জব্দ হেরোইনের মূল্য আনুমানিক ১১ লাখ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেরোইনসহ ওই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদককারবারির নাম রুহুল আমিন (৪৩)। সে গোদাগাড়ী উপজেলার চরভূবন গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করার সময় পালানোর চেষ্টা করে মাদককারবারি রুহল আমিন। তবে তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়।
এরপর তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর বেগুন পাওয়া যায়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা সেই বেগুনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ লাখ টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে র্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার সকালে তাকে রাজশাহী জিআরপি থানায় সোপর্দ করা হয়। রুহুলের বিরুদ্ধে জিআরপি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments