ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি এবং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
গঠিত মিডিয়া উপ-কমিটির সদস্যরা হলেন কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মোঃ ফরহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, ডা. এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, সাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা এবং মোঃ আবদুল আউয়াল খান। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।
নেতৃবৃন্দ জানান, আসন্ন নির্বাচনে তারেক রহমানের পক্ষে গণমাধ্যমে ইতিবাচক প্রচার, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে মিডিয়া উপ-কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments