প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।
আত্মহননকারী পুলিশের উপপরিদর্শক মো. আজাহার আলী(৫৯)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নুরুজ্জামান মিয়ার পুত্র। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়েতিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকুরি করেছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments