কামরুজ্জামান শাহীন,ভোলা॥ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ডাকাতি মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফখরুল ইসলাম ওরফে ফকু (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ জুলাই ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চরমঙ্গল গ্রামে নিজ বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফখরুল ইসলাম ওরফে ফকু ওই এলাকার নুর মোহাম্মদ মৃর্ধার ছেলে।
পুুলিশ জানায়, ২০১১ সালে আসামী ফখরুল ইসলাম ওরফে ফকু নামে চরফ্যাশন থানার একটি ডাকাতি মামলা হয়, যা নং ১৮৮/১১ ইং। মামলার পর আদালত আসামীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির হননি। পরে গত ১৭ মে ২০২২ সালে মামলার স্বাক্ষীপ্রমান ও যুক্তিতর্ক শেষে তার অনুপস্থিতিতে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. নুরুল ইসলাম তাকে ২৫ বছরের সশ্রমকারাদণ্ড প্রদান করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোরবার সকালে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপাংকর কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চরমঙ্গল গ্রামের নিজ বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments