উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ রয়েছে। শুক্রবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক তৌহিদুজ্জামান জানিয়েছেন।
নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান, বলেন, নিখোঁজ আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের
টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ।
পরিদর্শক জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী করছে।
উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরীদের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরীরা নদীতে তল্লাশী করছেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments