ডেস্ক রিপোর্ট: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর খাবার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা (এইচএসকেএস) এবং ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এ বিষয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে ওই স্মারকে স্বাক্ষর করেন ওয়েল ফুডের প্রধান নির্বাহী (সিইও) মো. নুরুল ইসলাম ও হাসিমুখ সংস্থার প্রেসিডেন্ট নুসরাত আক্তার। সমঝোতা স্বাক্ষর অনুযায়ী, ওয়েল ফুড সপ্তাহে একদিন এইচএসকেএস-এর শিশুদের স্বাস্থ্যকর নুডলস সরবরাহ করবে। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদাগুলি পূরণ করার লক্ষ্যে ওই খাবার প্রস্তুতিতে পুষ্টিকর উপাদানগুলি ব্যবহার করা হবে।
এ বিষয়ে ওয়েল ফুডের সিইও মো. নুরুল ইসলাম বলেন, যে শিশুরা একটি সুবিধাবঞ্চিত সমাজ থেকে এসেছে, তাই তাদের পুষ্টি নিশ্চিত করার আগে ক্ষুধা নিবারণ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রদানের পাশাপাশি ওই সকল শিশুদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরা কাজ করতে চাই। এ জন্য সপ্তাহে একদিন বাচ্চাদের নুডলস সরবরাহ করা হবে। ভবিষ্যৎ এটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
হাসিমুখ সংস্থার প্রেসিডেন্ট নুসরাত আক্তার বলেন, আমরা শিশুদের খাবার নিশ্চিত করার পাশাপাশি ওয়েল ফুডকে সহায়তা করবো। খাদ্যদ্রব্য সংগ্রহ করার জন্য একটি নির্দিষ্ট ড্রপ-অফ স্থান ঠিক করে দিবো। এছাড়া নুডলসের মানের উপর মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করবে, যাতে তারা নুডলসের খাদ্যমান বজায় রাখতে সক্ষম হয়। এ বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসহ সকল প্রাসঙ্গিক যোগাযোগ চ্যানেলে ওয়েল ফুডকে অন্তর্ভুক্ত করা হবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments