নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার(৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুল রহিম এই রায় দেন।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুল যাওয়ার পথে মামলার ভুক্তভোগী ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করে প্রতিবেশী আব্দুর রশীদের ছেলে আরিফ সহ ২/৩ জন। পলি খাতুনকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এব্যাপারে ভিকটিমের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় অভিযুক্ত আরিফ তার পিতা আব্দুর রশীদের সহায়তা ও যোগসাজশে পলিকে অপহরণ করা হয়।
মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে প্রেরিত হলে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক এই রায় দেন। সেই সাথে জরিমানার ২০ হাজার টাকা ভিকটিম পাবে বলেও জানান এই আইনজীবী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments