জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩- ২৪ শিক্ষাবর্ষে ( ৫৩ তম আবর্তনের ) স্নাতক সম্মান প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আবেদন করা শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ মে থেকে শুরু হবে অনলাইনে ভর্তি কার্যক্রম।
বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দলিত সম্প্রদায় ও অনগ্রসর সম্প্রদায়, প্রতিবন্ধী, খেলোয়াড় ও উপাচার্য কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম ধাপে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ২৬ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে।
খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটা ব্যতীত অন্য সব কোটার বিপরীতে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে ২৭ মে । প্রকাশিত তালিকা থেকে ২৮ মে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ২৯ মে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments