ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নভেম্বর-২০২১ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৭ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য জব্দ করেছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ লাখ ১২ হাজার ২৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৪ হাজার ৫৫০ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ২২৪ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪৩৬ ক্যান বিয়ার, ১ হাজার ৩৫৮ কেজি গাঁজা, ৮ কেজি ৩৪০ গ্রাম হেরোইন, ৯ হাজার ৯০২টি ইনজেকশন, ৫ হাজার ৬৯৮টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৮৮৯ বোতল এমকেডিল/কফিডিল, ৩৪ হাজার ২১৫টি বিভিন্ন প্রকার ঔষধ, ৩৯ হাজার ৫৫৯টি এনেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৭৩টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২৯৪ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৯৯৯ গ্রাম রূপা, ১ লাখ ২৩ হাজার ২৯৫টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৯২২টি ইমিটেশন গহনা ৪ হাজার ১৬৪টি শাড়ি, ১ হাজার ৩৩টি থ্রিপিস/শার্টপিস, ৩২০ মিটার থান কাপড়, ২ হাজার ২২৫ ঘনফুট কাঠ, ৪ হাজার ৫৫৮ কেজি চাপাতা, ১০০ কেজি গ্যামাক্সিন পাউডার, ৯ হাজার ৯৫০ কেজি কয়লা, ৬টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি পিকআপ, ৪১টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৫টি মোটর সাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১১টি বিভিন্ন প্রকার গান এবং ৪টি চাইনিজ কুড়াল। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯৯ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৬ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments