স্টাফ রিপোর্টার :বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হলের নেতাকর্মীদের মাঝে বই বিতরণ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউ-এ সংগঠনটির কেন্দ্রীয় কার্যলয়ে পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকেরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের দফতর সম্পদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সোনালি অতীত আর কোনও সংগঠনের নেই। সেই অতীতকে জাগ্রত করতে বই পড়ার কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রীর জন্মদিনে বই বিতরণের আয়োজন একটি ভালো কাজ।’
দেশের যেকোনও সংঙ্কটে ছাত্রলীগ গণমানুষের জন্য কাজ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের বিপরীতে থাকা ছাত্রদল অবৈধভাবে সৃষ্টি হয়েছে। ছাত্রলীগকে দমাতে এই সংগঠনটি জিয়াউর রহমান তৈরি করলেও সে উদ্দেশ্য সফল হয়নি।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর বলেন, ‘বই বিতরণের কর্মসূচি ছাত্রলীগের নেতাকর্মীদের জ্ঞানের পথে এগিয়ে নেবে। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সঙ্কটে গণমানুষের সেবা করছে ছাত্রলীগ।’
সভাপতির বক্তব্যে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, খুনি জিয়া এবং পরবর্তিতে তারেক রহমানের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের মাধ্যমে এ দেশর তরুন সমাজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ বইগুলো বিতরণের উদ্যোগ নিয়েছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোর মাঝে বই গুলো বিতরণ করা হলেও পর্যায়ক্রমে পাঠাগার সেলের মাধ্যমে সারা বাংলাদেশে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ঢাবির সব হল ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার লেখা বই বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments