মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করার লক্ষ্যে ১২২, বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ মনোনয়ন পত্র দাখিল করছেন।
বুধবার দুপুর ১২টায় ডক্টর শাম্মী আহমেদ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড: মুনসুর আহমেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মাহেব হোসেন, সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি ইদ্রিস আলী বেপারি, মিজানুর রহমান আরজু, নিজাম উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার কানন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, নুরুল ইসলাম জামাল মোল্লা, আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সরদার, সিরাজ উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক (বালুর মাঠে) দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী শতস্ফুর্ত ভাবে উৎসব ও আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments