ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ১৬ জানুয়ারি সোমবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে রেলওয়ের জমি বিনা টেন্ডারে তথাকথিত শিল্পপতিদের নামে বরাদ্দ দেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, রেলমন্ত্রী সংসদে ঘোষণা করেছেন ‘রেলের অব্যবহৃত জমি পর্যায়ক্রমে বাণিজ্যিক, কৃষি, মৎস্য চাষ, নার্সারী ও পোল্ট্রি ফার্মের জন্য ইজারা দেয়া হবে।’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ‘রেলওয়ের ভ‚মি ব্যবস্থাপনা নীতিমালা ২০২০’ এর ধারা পরিবর্তন করে বিনা টেন্ডারে শিল্পপতিদের কাছে রেলের জমি ইজারা দেয়া হচ্ছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, রেলের মোট ৬২ হাজার একর জমির মধ্যে অর্ধেক ভ‚মিদস্যুরা দখল করে আছে। এবং চার ভাগের এক ভাগ জমি ইতিমধ্যে ইজারা দেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, সরকার দলীয় লোকজন ও সরকারের সমর্থিত লোক যারা রেলের জমি অবৈধভাবে দখল করে আছে তাদেরকেই আইনী বৈধতা দেয়ার জন্য ভ‚মি ব্যবস্থাপনা নীতিমালা পরিবর্তন করে বিনা টেন্ডারে ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
তিনি বলেন, একদিকে রেলের বেদখল হওয়া জমি উদ্ধারের কোন ব্যবস্থা না নিয়ে ইজারা দিতে চাইছে অপরদিকে নতুন অবকাঠামো নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকার দুইটি প্রকল্প গ্রহণ করেছে রেলওয়ে।
বিবৃতিতে কমরেড ফিরোজ প্রশ্ন করেন রেলের জমিতে নিজস্ব উদ্যোগে বাণিজ্যিক অবকাঠামো নির্মাণ করে ভাড়া দিলে আয় বেশি হওয়ার কথা, তা না করে বিনা টেন্ডারে ইজারা দেয়ার সিদ্ধান্ত যে দুরভিসন্ধিমূলক তা কি দেশবাসীর বুঝতে অসুুিবধা হওয়ার কথা?
বিবৃতিতে তিনি রেলের জমি বিনা টেন্ডারে কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর কাছে ইজারা দেয়ার গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে এসে বেআইনী দখলকৃত জমি উদ্ধার করে অব্যবহৃত জমিতে নিজস্ব উদ্যোগে অবকাঠামো নির্মাণ করার দাবি জানান। একই সাথে রেলের দুর্নীতি অনিয়ম বন্ধ করে যাত্রী সেবার মান উনন্নয়নের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments