ঢাবি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটি (বিপিএস)-এর উদ্যোগে দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আজ ০৪ আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘সুশাসনের জন্য সুশিক্ষা: যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. হারুন রশীদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানুষের নৈতিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে দর্শন চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধ এবং বিজ্ঞানমনস্ক, উদার, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে দর্শনের শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দার্শনিকগণ চিন্তার নানান ধারা তৈরি করে সমস্যা সমাধানের উপায় বাতলে দেন। দর্শন চর্চার মাধ্যমে মানুষের জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটে। এর মাধ্যমে মানুষ বিচার-বিশ্লেষণ করার সক্ষমতা অর্জন করে। দর্শনের শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও মানবকল্যাণের লক্ষ্যে কাজ করার জন্য দার্শনিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কারিকুলামের আরও উন্নয়ন ঘটাতে হবে। ন্যায়-নীতি অনুসরণ এবং ভুল-সঠিক ও সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণ করে জীবন পরিচালনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments